রংপুর ও লালমনিরহাটে র‌্যাবের পৃথক অভিযানে ৩৩.৪ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর ব্যুরো :
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক অভিযানে ৩৩.৪ কেজি গাঁজা, একটি সিএনজি ও একটি ট্রাক জব্দ এবং ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন লক্ষ্মীটারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায়। এসময় একটি সিএনজি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আঃ বারিক (২৫), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-প্রনাথ পাটিকাপাড়া, ৯নং ওয়ার্ড, ডাউয়াবাড়ী ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট।
২। মোঃ মুস্তাকিম (২১), পিতা-মোঃ ইউনুছ আলী, সাং-চরএশোরকোল, ৯নং ওয়ার্ড, মহিপুর ইউপি, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর।
৩। মোঃ রাকিবুল ইসলাম (১৯), পিতা-মোঃ মোস্তফা, সাং-সুন্দ্রাহবী, পোস্ট-তুষভান্ডার, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।

পৃথক অপর এক অভিযানে একইদিন রাত ১০টা ৪০ মিনিটে র‌্যাব-১৩ সিপিএসসি, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট সদর থানাধীন তিস্তা টোল প্লাজার উত্তর পাশে নির্মাণাধীন পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায়। এসময় শুকনো তামাক বোঝাই একটি ট্রাকের কেবিনে তল্লাশি চালিয়ে ১৩.৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দসহ আরও তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ ওহিদুল বিশ্বাস (৫০), পিতা-চাঁদালী বিশ্বাস, সাং-গঙ্গারামপুর।
২। মোঃ তরিকুল ইসলাম (৩৮), পিতা-মৃত রবকুল হোসেন, সাং-মিরের পাড়া।
৩। মোঃ সাবান আলী (৪৮), পিতা-মৃত আজিম উদ্দিন মন্ডল, সাং-তারাগনিয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।

র‌্যাব জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও যানবাহনসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার…

রংপুরে র‌্যাবের অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  রংপুর প্রতিনিধি: রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর জেলার কোতয়ালী থানাধীন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

  • By Admin
  • April 19, 2026
  • 1 views
তেতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স ও নতুন টাকার নোট উপহার

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

  • By Admin
  • April 19, 2026
  • 12 views
কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

  • By Admin
  • April 19, 2026
  • 17 views
শ্রীপুরে প্রবাসীর জমি দখল চেষ্টা-পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ, মাপজোকের নির্দেশ

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 40 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই