
ডেস্ক রিপোর্ট :
রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশব্যাপী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সমাজকে মাদকমুক্ত করতে র্যাব সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সিপিসি-৩, র্যাব-১৩, গাইবান্ধার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চতরা কলেজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মৃত মজিবর শেখের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৪৫ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, একটি চাইনিজ কুড়াল, একটি ড্যাগার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ সুজন শেখ (৪২) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত মজিবর শেখের ছেলে এবং চতরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য -এ হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।







