নয় দফা দাবীতে রংপুরে ক্যাবের মানববন্ধন

 

আবুল হোসেন বাবলুঃ

জ্বালানী খাতে অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে অর্থ পাচার ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ নয় দফা দাবীতে মানববন্ধন করেছে রংপুর কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)।

জ্বালানী খাতে অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে অর্থ পাচার ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক

শাস্তিসহ নয় দফা দাবীতে সারা দেশের জেলা সমূহে মানববন্ধন করছে কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)। এরই ধারাবাহিকতায়

রংপুর প্রেসক্লাবের সামনে ১৭ই ডিসেম্বর বুধবার বেলা ১২ টায় ভোক্তাদের অধিকার সংরক্ষণে ক্যাবের জেলা ও মহানগরের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধিদের বিচারের দাবিতে মানববন্ধনে ক্যাব-এর ৯ দফা দাবি সমূহ

১. সরকার যৌথ মালিকানায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা-বাণিজ্যে জড়াবে না এবং সরকারি মালিকানাধীন কোনো কোম্পানি তথা জনগণের সম্পত্তির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করবে না।

২. কস্ট প্লাস নয়, সরকার শুধু কস্ট বেসিসে মুনাফামুক্ত বিদ্যুৎ, ও জ্বালানি সেবা দেবে।

৩. বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি মিশ্রে স্বল্প মেয়াদি পরিকল্পনায় তরল জ্বালানির অনুপাত সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে।

৪. জ্বালানি অপরাধীদের বিচার করতে হবে।

৫. জ্বালানি অপরাধীদের নিকট থেকে আদায়কৃত ক্ষতিপূরণের অর্থে ‘Energy Price Stabilized Fund’ গঠিত হতে হবে।

৬. বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন ২০০৩- এর মৌলিক সংস্কার হতে হবে।

৭. নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন নিশ্চিত হতে হবে।

বৈষম্যহীন নবায়নযোগ্য বিদ্যুৎ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎখাজার বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে।

৯. উল্লিখিত প্রক্রিয়ায় বিগত ১৫ বছরে সমগ্র জ্বালানি সরবরাহে যে পরিমাণ অর্থ তসরুপ ও

আত্মসাৎ হয়েছে, তা নির্ধারণ করা এবং যাদের কর্তৃত্বে এ-তসরুপ ও আত্মসাত ঘটেছে এবং যারা লাভবান হয়েছেন

তাদের সকলের নিকট থেকে উক্ত অর্থ ও ক্ষতিপূরণ আদায় করা এবং তাদের জ্বালানি অপরাধী হিসেবে বিচারের আওতায় আনা।

এ বিষয় গুলো সামনে রেখে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন।

সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু ও মহানগর কমিটির, সহ-সভাপতি হাসান ফেরদৌস রাসেল, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মিঠু, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ ক্যাবের নেতৃবৃন্দ।

এসময় তারা দাবী করেন, বিগত সময়ে বিদ্যুৎ ও জ্বালানীর নামে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা

। যাতে করে আর কেউ দেশের অর্থ তসরুপ করতে না পারে। ###

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ