গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে নাশকতার চেষ্টা, ৪টি ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে র‍্যাব-১৩ এর বোম্ব ডিসপোজাল টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪টি ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার করেছে।

র‍্যাব সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোবিন্দগঞ্জ থানাধীন কোমরপুর বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক কার্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ওভারব্রিজ থেকে ২টি মোটরসাইকেলে আসা ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় নাশকতার উদ্দেশ্যে লাল রঙের ৪টি ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে।

সংবাদ পাওয়ার পরপরই র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে। পরে র‍্যাব-১৩ এর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদি নিরাপদে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, নাশকতা ও যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধে র‍্যাবের সদস্যরা দেশপ্রেমের শপথ নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে এ তথ্য নিশ্চিত করেন।

Related Posts

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম ইসলামী ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ