১৮ দিন পরও যুবকের হত্যার তদন্তে গতি নেই, পরিবারের ক্ষোভ

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু। যুবকের মৃত্যুর ১৮ দিন পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছে পরিবার।

গত (১৪ই জানুয়ারি) বুধবার দুপুরে মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলায় হারু শাহের মাজার সংলগ্ন ঘাসের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাহিদ কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। পরিবারের দাবি—এটি স্বাভাবিক মৃত্যু নয়; পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই বিচার না পাওয়ার আতঙ্কে দিন কাটছে স্বজনদের।

জাহিদের মা বলেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে, কিন্তু ১৮ দিনেও কোনো অগ্রগতি নেই। বিচার না পেলে আমি মরেই যাব।” আহাজারিতে মর্মান্তিক পরিবেশ সৃষ্টি হয় বাড়িতে। একই দাবি নিহতের স্ত্রীও জানান—“আমি আমার স্বামীর হত্যার সুষ্ঠু বিচার চাই।”

জাহিদের বড় ভাই ইনামুল জানান, তিনি বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে পুলিশের কাছে জানতে চাইলে তারা জানান—ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে পৌঁছেনি।

স্থানীয় মেম্বার ও নিহতের ফুফাতো ভাই আব্বাস অভিযোগ করে বলেন, “কোনো অদৃশ্য প্রভাবের কারণে খুনিদের এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না। আমরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দ্রুত তদন্তের দাবি জানাই।”

এ বিষয়ে
জীবননগর-দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনারুল কবির সাংবাদিকদের জানান, ঘটনাটির পর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু হয়েছে। “মামলাটি তদন্তাধীন। পুলিশের কাজ চলমান আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দ্রুত তদন্ত শেষ করে জাহিদের মৃত্যুর রহস্য উন্মোচন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

Related Posts

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।…

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়ের সদর উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

  • By Admin
  • June 3, 2026
  • 20 views
বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

  • By Admin
  • June 3, 2026
  • 8 views
কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • By Admin
  • June 3, 2026
  • 23 views
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা

  • By Admin
  • June 3, 2026
  • 73 views
কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা