রংপুরের অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

রংপুর বুরো প্রধান

রংপুর মহানগরীর একটি অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লা জেলার লালমাই এলাকায় অভিযান চালিয়ে এ সফলতা অর্জন করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে আসামি মোঃ তৌকির রহমান (১৯) তাকে উত্যক্ত করে আসছিল এবং প্রেমের প্রস্তাব দিচ্ছিল। বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও আসামি তা উপেক্ষা করে এবং অপহরণের হুমকি দেয়।

গত ১ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে তৌকির রহমান ও তার সহযোগীরা ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা ১০ এপ্রিল রংপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও র‍্যাব-১৩, রংপুর এবং র‍্যাব-১১, কুমিল্লার যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানার পূর্ব অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, অপহরণসহ সকল ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 23 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 33 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 30 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 30 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১