
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মোঃ সোলেমান বিশ্বাস (৫৫) নামে এক কৃষকের হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় তারই ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ মে) দুপুরে গ্রেপ্তার মা- মেয়েকে আদালতে পাঠানো হয়েছে এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ফুলসতী ইউনিয়নের কাজীকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার করে তারা হলেন প্রধান আসামি আমির আলী বিশ্বাসের স্ত্রীর প্রেমা বেখম,(৪২) ও মেয়ে শম্পা আক্তার (২২)।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দা দিয়ে ফুপিয়ে বড় ভাই সোলেমানের বাম হাতের কব্জি সম্পন্ন বিচ্ছিন্ন করে ফেলেন ছোট ভাই আমির আলী বিশ্বাস।
এ ঘটনায় খুব যে হারানো সোলেমানের স্ত্রী রাবেয়া বেগম (৪৮) বাদী হয়ে আমিরকে প্রধান আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় আমিরের স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত বাবার সম্পত্তি জমি জমা ভাগাভাগি নিয়ে নগরকান্দার ফুল সতী ইউনিয়নের কাজিকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাস এর বড় ছেলে সোলেমান বিশ্বাসের সঙ্গে ছোট ছেলে আমির আলী বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরত চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুর ১ টার দিকে বাড়ির সামনের সড়কে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমির আলী ধারালো দা দিয়ে তার বড় ভাই ছলেমানের উপর হামলা চালায়। এতে ছলেমানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমান তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।







