আশুলিয়ায় অপহরণের টাকা না পেয়ে শিশুকে হত্যা

মোঃ মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় মধুপুর ফারুকনগর এলাকায় মুক্তিপণের টাকায় ঋণ পরিশোধ করতে জোনায়েদ (০৫) নামের এক শিশুকে অপরহণ করে হত্যা করেছে অপহরণকারী। অপহরণের ১৩ দিন পর এর মূলহোতা মোরসালিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি জঙ্গল থেকে শিশু জোনায়েদের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮ টার দিকে আশুলিয়ার মধুপুর ফারুকনগর এলাকার একটি জঙ্গল থেকে শিশু জোনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু গাইবান্ধা জেলা সদরের খামার বোয়ালি গ্রামের সাগর মিয়ার ছেলে জোনায়েদ। সে পোশাক শ্রমিক বাবা-মায়ের সাথে আশুলিয়ার ফারুকনগর এলাকায় মিয়াজ উদ্দিন ভান্ডারির বাড়িতে ভাড়া থাকতো।

গ্রেপ্তারকৃত সে, মোরসালিন রাজশাহী জেলার গোদাগারী থানার কাপাসিয়া পাড়ার মামুন আলীর ছেলে। তিনিও মিয়াজ উদ্দিন ভান্ডারির বাড়ির ভাড়াটিয়া।

র‍্যাব জানায়, গত ১৬ আগস্ট ওই এলাকা থেকে খেলাধুলার কথা বলে জোনায়েদকে নিয়ে একটি জঙ্গলে আটকে রাখে মোরসালিন। পরে জোনায়েদের পরিহিত টি-শার্ট দিয়ে তাকে শ্বাসরোধ করেন। এসময় জোনায়েদ মারা গেলে তাকে ওই জঙ্গলে ফেলে রেখে চলে যায় মোরসালিন। পরদিন আবার ঘটনাস্থলে গিয়ে জোনায়েদের মরদেহ লতাপাতা দিয়ে ঢেকে রেখে চলে যায় ঘাতক। এর পর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে আর যায় নি মোরসালিন। পরে গতকাল ২৮ আগস্ট জোনায়েদের মায়ের কাছে ফোন করে ১০ হাজার টাকা দাবি করে, শিশুকে ফেরত দিলে বাকি ৩০ হাজার পরিশোধের জন্য বলে মোরসালিন। সেই ফোনের সূত্র ধরে আজ মোরসালিনকে আটক করে জোনায়ের মৃতদেহ উদ্ধার করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম বলেন, আটক মোরসালিন প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে, তার বেশ কিছু টাকা ঋণ হলে জোনায়েদকে অপহরণ করে আটকে রাখে। উদ্দেশ্য ছিল অপহরণের পর মুক্তিপণ আদায় করে ঋণের টাকা পরিশোধ করা।

তিনি আরো বলেন, আমরা আজ মুক্তিপণের টাকা দাবি করা ফোন কলের সূত্র ধরে জোনায়েদের হত্যাকারী ঘাতক মোরসালিনকে আটক করি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি জঙ্গল থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার করি।

Related Posts

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসায় এক শিক্ষকের ওপর এক ছাত্রীর অভিভাবকের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 45 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 32 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 103 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।