কুড়িগ্রামে ধানের গোলায় মিললো বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকস

নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি এলাকায় অভিযান চালিয়ে একটি ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকস, পাপড় ও প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ।
সোমবার (২২ জুন ২০২৬) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের আওতাধীন কচাকাটা থানা পুলিশের পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। অভিযানে কচাকাটা থানার এসআই মিন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি এলাকার মো. জহুরুল ইসলাম (পিতা: আলহাজ জালাল আলী) এর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ধানের গোলায় রাখা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কসমেটিকস, পাপড় ও প্যান্ট পিস জব্দ করা হয়। তবে অভিযানের সময় জহুরুল ইসলাম বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ আরও জানায়, জহুরুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “নারায়ণপুর ইউনিয়ন একটি দুর্গম সীমান্তবর্তী এলাকা। নদী ও চরবেষ্টিত হওয়ায় সেখানে পুলিশের নিয়মিত যাতায়াত কঠিন। এই সুযোগে চোরাকারবারিরা সীমান্ত দিয়ে বিভিন্ন ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করায়। এসব অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় সম্পূর্ণ কাঁটাতারের বেড়া না থাকায় দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা বিভিন্ন ভারতীয় পণ্য অবৈধভাবে দেশে এনে বিক্রি করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

Related Posts

পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ!

  বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র (চিঠি) হস্তান্তর এবং ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের…

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র দুই শেল্টার প্রজেক্টের উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ-এর উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধলিপাড়া গ্রামের দুই অসহায় ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ৪৮৮…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

হরিপুরে ক্যান্সার কিডনি ও হৃদরোগিদে মাঝে সরকারি চেক বিতরণ

  • By Admin
  • July 5, 2026
  • 14 views
হরিপুরে ক্যান্সার কিডনি ও হৃদরোগিদে মাঝে সরকারি চেক বিতরণ

ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

  • By Admin
  • July 5, 2026
  • 11 views
ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

  • By Admin
  • July 4, 2026
  • 37 views
কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

  • By Admin
  • July 4, 2026
  • 20 views
 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • By Admin
  • July 4, 2026
  • 4 views
“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

  • By Admin
  • July 4, 2026
  • 7 views
ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন