পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ!

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র (চিঠি) হস্তান্তর এবং ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসিউজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পের বরাদ্দের চিঠি হস্তান্তর করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীর মাঝে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য পাইকগাছা ও কয়রায় দু-উপজেলায় প্রায় ৩ কোটি টাকার সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, এস এম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাস যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Posts

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বিবাহিত নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ওই নারী এক হিন্দু যুবকের সঙ্গে চলে গেছেন। তবে…

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

লালমনিরহাট প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব : ৩সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমন (১৩) পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

  • By Admin
  • July 4, 2026
  • 37 views
কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

  • By Admin
  • July 4, 2026
  • 20 views
 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • By Admin
  • July 4, 2026
  • 4 views
“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

  • By Admin
  • July 4, 2026
  • 6 views
ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

  • By Admin
  • July 4, 2026
  • 5 views
বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

  • By Admin
  • July 4, 2026
  • 19 views
১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের