পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মো:হাবিবুর রহমান হাবিব
পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রামে মানব সেবার ব্রত নিয়ে “দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশন”এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পাটগ্রাম উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত দবির উদ্দিন আহমদ এর নামে এ ফাউন্ডেশনের যাত্রা শুরু হল । আর্ত মানবতার সেবা,দুরারোগ্য, অসহায় গরীব রোগী ও অসহায় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা করা এ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক সাংবাদিক মাহাবুব কামাল। ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো: শহীদুল্লাহ্ প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শপিকার রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, মুক্তিযোদ্ধা গবেষক সায়েদুল ইসলাম মিঠু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তি যুদ্ধ প্রজন্মের কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব আসিফ প্রধান ড্যানিশ সহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাউন্ডেশনের উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন এলাকার ১০ জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেককে নগদ ৫০০০টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট্য সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল বলেন, ফাউন্ডেশনটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো এলাকার দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় তাদের পাশে দাঁড়ানো।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশন’-এর এই উদ্যোগ পাটগ্রামের গরীব অসহায়ের জন্য স্বাস্থ্যসেবা প্রদানে এক নতুন মাত্রা যোগ করবে এবং আর্তমানবতার সেবায় এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

Related Posts

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বিবাহিত নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ওই নারী এক হিন্দু যুবকের সঙ্গে চলে গেছেন। তবে…

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

লালমনিরহাট প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব : ৩সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমন (১৩) পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

  • By Admin
  • July 4, 2026
  • 37 views
কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

  • By Admin
  • July 4, 2026
  • 20 views
 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • By Admin
  • July 4, 2026
  • 4 views
“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

  • By Admin
  • July 4, 2026
  • 6 views
ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

  • By Admin
  • July 4, 2026
  • 5 views
বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

  • By Admin
  • July 4, 2026
  • 19 views
১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের