বাঁশখালীতে বালুভর্তি ডাম্পারের চাকায় প্রাণ গেল শিশু ইশফার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বালুভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ইশফা আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশফা আক্তার ৭নং সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা হাফেজ আমান উল্লাহর কন্যা।
স্থানীয় সূত্র জানায়, ইশফা আক্তারের পিতা জালিয়াঘাটা মুন্সী হাট বাজারে ইফতার সামগ্রী কিনতে একটি দোকানে গেলে তার পেছন পেছন ছোট মেয়ে ইশফা দৌড়ে আসে।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ডাম্পার শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, “

সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সী হাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বালুভর্তি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এদিকে শিশুটির মৃত্যুতে স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসীর অভিযোগ, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের মাধ্যমে প্রতিনিয়ত গ্রামীণ ও অপ্রশস্ত সড়ক দিয়ে ইট, বালু, মাটি ও লবণসহ বিভিন্ন নির্মাণসামগ্রী বহন করা হচ্ছে।

প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে এবং নিরীহ প্রাণ ঝরে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

Related Posts

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।…

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়ের সদর উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

  • By Admin
  • June 3, 2026
  • 20 views
বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

  • By Admin
  • June 3, 2026
  • 8 views
কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • By Admin
  • June 3, 2026
  • 23 views
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা

  • By Admin
  • June 3, 2026
  • 71 views
কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা