পঞ্চগড়ে বোদা উপজেলা পাথরবোঝাই ট্রাকচাপায় ২ নারী মৃত্যু

আহত শিশুসহ ৬ জন

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের বোদায় পাথরবোঝাই ট্রাকচাপায় থ্রি হুইলারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকার খোইটালী বর্মন। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। নিহত অন্য নারীর পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দেবীগঞ্জ উপজেলার শহর থেকে যাত্রীসহ একটি থ্রি হুইলার বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। অন্যদিকে বোদা থেকে পাথরবোঝাই ট্রাকটি দেবীগঞ্জ যাচ্ছিল। থ্রি হুইলারটি বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গেলে পাথরবোঝাই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে খইটালি বর্মন নামে এক নারীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর আরেক নারী মারা যান।

বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত শিশুসহ ছয়জনকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি জব্দ করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Related Posts

উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ- উলিপুরে কুলির টাকায় সেতু,শেষ হলো দুই যুগের দুর্ভোগ দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের জনদুর্ভোগের অবসান ঘটালেন এক কুলি শ্রমিক, কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার…

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত!

  বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত! ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে এ সড়ক দুর্ঘটনায় পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মৃত মোঃ শহিদুল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

  • By Admin
  • April 23, 2026
  • 10 views
উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত!

  • By Admin
  • April 23, 2026
  • 13 views
পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত!

চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

  • By Admin
  • April 23, 2026
  • 10 views
চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা

  • By Admin
  • April 23, 2026
  • 10 views
২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 23, 2026
  • 11 views
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কমলনগরে খলিল বাহিনীর ত্রাস: ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  • By Admin
  • April 23, 2026
  • 26 views
কমলনগরে খলিল বাহিনীর ত্রাস: ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী