
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের দেবীগঞ্জে চকলেট দেয়ার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাকিব ইসলাম (২৯) নামের একজন সাব রেজিস্টার অফিসের নৈশপ্রহরী কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাকিব ইসলাম উপজেলা সাব -রেজিষ্ট্রি অফিসে চুক্তিভিত্তিক নৈশপ্রহরী হিসেবে কর্মরত। এবং দেবীগঞ্জ পৌর এলাকার কাচারিপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে বলে জানা যায়।
রবিবার (১ মার্চ) ভুক্তভোগী শিশুর মা পারভীন বেগম (৪৮) বাদী হয়ে থানায় রাকিব ইসলাম কে অভিযুক্ত করে এজাহার দায়ের করলে দুপুরে পুলিশ ওই ঘটনায় আটক করে থানায় নিয়ে আসে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকাল ৪টায় দেবীগঞ্জ সাব-রেজিষ্টার অফিস বন্ধ থাকার সুযোগে অভিযুক্ত রাকিব জুই(৭) নামের ওই কন্যা শিশুটিকে চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে অফিসে ডেকে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি সামাজিকভাবে ন্যায়বিচার না পেয়ে আইনের আশ্রয় নিয়েছে বলেও উল্লেখ পাওয়া যায়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী জানান, ভুক্তভোগী নারী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।







