মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ী হয়রানির অভিযোগে এএসআইর বিরুদ্ধে টাকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ” শিরোনামে সম্প্রতি একটি অনলাইন (দৈনিক আমাদের সংবাদ) মাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মহল।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, প্রকাশিত সংবাদে যে অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দায়িত্বপ্রাপ্ত কাশিমপুর থানা পুলিশের এএসআই রুস্তম আলী নিয়মিত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত বা আর্থিক সুবিধা নিয়ে কোনো অভিযুক্তকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও বানোয়াট।
প্রতিবাদে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রকৃত ঘটনা যাচাই না করে এমন সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টিও তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাটি নিয়ে কোনো লিখিত অভিযোগ বা প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অথচ যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
প্রতিবাদকারীরা অবিলম্বে উক্ত মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকারও অনুরোধ করা হয়।

Related Posts

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ নীলগঞ্জ এলাকায় একটি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন শতাধিক মানুষ, যার মধ্যে…

‘কনটেন্ট ক্রিয়েটর’দের জন্য বড় দুঃসংবাদ 

ডেস্ক রিপোর্ট: কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

  • By Admin
  • April 22, 2026
  • 19 views
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

‘কনটেন্ট ক্রিয়েটর’দের জন্য বড় দুঃসংবাদ 

  • By Admin
  • April 22, 2026
  • 3 views
‘কনটেন্ট ক্রিয়েটর’দের জন্য বড় দুঃসংবাদ 

রংপুরের অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

  • By Admin
  • April 22, 2026
  • 18 views
রংপুরের অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

  • By Admin
  • April 21, 2026
  • 14 views
রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

  • By Admin
  • April 21, 2026
  • 38 views
ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

  • By Admin
  • April 21, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার