চট্টগ্রাম বন্দরে ভুয়া কাগজে কন্টেইনার পাচারের চেষ্টা নস্যাৎ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

ভুয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে একটি কন্টেইনার পাচারের অপচেষ্টা নস্যাৎ করেছে বন্দর কর্তৃপক্ষ। কন্টেইনারটি ট্রেইলারে তুলে বন্দর এলাকা থেকে বের করে নেওয়া হলেও তাৎক্ষণিক গোয়েন্দা তৎপরতায় সেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে জানা গেছে, ভুয়া কাগজপত্র ব্যবহার করে একটি কন্টেইনার পাচারের চেষ্টা করা হয়। কন্টেইনারটির এজেন্ট কন্টিনেন্টাল ট্রেডার্স, রোটেশন নম্বর ২৫/৩৮৭১ এবং ভেসেল ‘স্বদেশী চিটাগাং’। আমদানিকারক প্রতিষ্ঠান ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেড।

তবে কন্টেইনারটিতে কী ধরনের পণ্য ছিল তা নিয়ে এখনও কোনো তথ্য দেয়নি বন্দর কর্তৃপক্ষ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জে এস ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্টের ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান ও গেট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে একটি ট্রেইলারে কন্টেইনারটি তোলা হয়। পরে চট্টমেট্রো-ঢ-৮১-২৩৬৪ নম্বরের ট্রেইলারটি সিপিএআর গেট দিয়ে বন্দর এলাকা ত্যাগ করে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ দ্রুত গোয়েন্দা তৎপরতা শুরু করে। একপর্যায়ে তারা কন্টেইনারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে নগরের হালিশহর বারনীঘাট এলাকায় শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে অবস্থিত বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় ট্রেইলারসহ কন্টেইনারটি আটক করা হয়। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি বন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 26 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১