পাইকগাছায় পাউবো জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ! ক্ষতিগ্রস্ত অনেকেরই দাবী নিজেদের জমি

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছায় পাউবো (পানি উন্নয়ন বোর্ডে)-র জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পাউবো কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত ১০/১৫ টি পরিবারের ঘরবাড়ি এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করে দেয়ন। উচ্ছেদ চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই সাড়ে ৬২ শতক জমি নিজেদের বলে দাবি করেন। এসময় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার কান্নায় ভেঙে পড়েন। পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের ভিতরে অনেক গুলো পরিবার বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসছিলেন। পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য তাদের কে বারবার তাগিদ দেওয়ার পরও জায়গা ছেড়ে না দেওয়ায় দু’দফা নোটিশ দিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৮ এপ্রিল বুধবার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, আরডিসিও আরিফুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রিয়াজুল আজাদ সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। এদিকে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বাতিখালী গ্রামের তারক চন্দ্র সানা দাবি করেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদের কোন নোটিশ না দিয়ে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। তিনি বলেন বাতিখালী মৌজার ২৬৯ খতিয়ানের ১৪৫, ১৪৬ এবং ১৪৭ দাগে তারক, সুভাষ, বিধান, অসীম ও রবীন্দ্রনাথ সানা সহ আমাদের ৫ জনের সাড়ে ৬২ শতক জমি রয়েছে। তিনি আরও বলেন জমির দাখিলা পরিশোধ সহ আমাদের নামে রেকর্ড রয়েছে। এছাড়া নালিশী জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ ব্যাপারে সকল নিয়ম নীতি অনুসরণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 36 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 39 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 29 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 33 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 33 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১