কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী তরুণ প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য পৌরসভার মতো কুড়িগ্রাম নাগেশ্বরী পৌরসভায় ও বইছে নির্বাচনী আমেজ। জাতীয় নির্বাচন শেষ হতে না হতেই, জমে উঠেছে নির্বাচনী আলোচনা। চায়ের দোকানে, আড্ডায় সর্বত্রই নির্বাচনী আবহ, কারা হচ্ছেন নির্বাচনে প্রার্থী? এরই মধ্যে শোনা যাচ্ছে তরুন প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদের নাম । প্রতিবেদকের সাথে আলাপকালে জাহিদুল ইসলাম জাহিদ বলেন , নাগেশ্বরী পৌরসভা ৫নং ওয়ার্ডের মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে র্দীঘদিন থেকে সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও বিভিন্ন কাজ করে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মের জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসলে সরাসরি জনগনের ভাগ্যোন্নয়নে অবদান রাখতে পারবে ।আর সে অনুভব থেকেই জনগনের প্রত্যাশা পূরনের লক্ষ্যে নাগেশ্বরী পৌরসভা ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করব।

এলাকায় শ্রমজীবী, কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় জাহিদুল ইসলাম জাহিদ উক্ত ওয়ার্ডে সকল শ্রেনী পেশা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তিনি খেটে খাওয়া অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার কথা মনযোগ দিয়ে শোনেন এবং নিজ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ান।

এ প্রসঙ্গে ৫নং ওয়ার্ডে ভোটার রাসেল, মজুন, তসলিম, আপেল,রানা, সোহেল জানান, জাহিদ আদর্শ সমাজ,মাদক মুক্ত ওয়ার্ড গঠনে নিজেকে নিয়োজিত রাখতে পারবে বলে আমরা আশা করছি । জাহিদ আরো জানান, নাগেশ্বরী পৌরসভা( ক)শ্রেনী হলে ৫ নং ওয়ার্ড টি উন্নয়ন থেকে বঞ্চিত তাই আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে  ৫নং ওয়ার্ড এ কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আমি নির্বাচিত হলে, অত্র ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন

Related Posts

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।…

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়ের সদর উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

  • By Admin
  • June 3, 2026
  • 17 views
বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

  • By Admin
  • June 3, 2026
  • 8 views
কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • By Admin
  • June 3, 2026
  • 23 views
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা

  • By Admin
  • June 3, 2026
  • 66 views
কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা