ঝালকাঠিতে জেলেদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ঝাটকা আহরণে বিরত থাকা প্রকৃত জেলে পরিবারের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

রবিবার (১০মে) বেলা ১১ টায় নলছিটি পৌর মিলনায়তনে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নলছিটি পৌরসভার প্রশাসক রিজভী আহমেদ সবুজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠী-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান খান হেলাল, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু, মোঃ সরোয়ার হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ তৌহিদ আলম মান্না, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ঝাটকা সংরক্ষণে জেলেদের সচেতন করতে এবং তাদের জীবিকা সহায়তায় নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ঝাটকা আহরণ থেকে বিরত থাকা প্রকৃত জেলে পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুল কবির রানা প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ২৭৫ জন জেলের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 33 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 24 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 26 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১