চৌদ্দগ্রাম আবাসিক এলাকায় মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ! ‎ইউএনওর নিকট ভুক্তভোগীদের অভিযোগ!


‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : ঈমাম হোসেন শরীফ
‎কুমিল্লার চৌদ্দগ্রাম গণবসতিপূর্ন আবাসিক এলাকায় মুরগীর খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। অভিযোগ উঠেছে নীতিমালা উপেক্ষা করে উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম মধ্যমপাড়ায় বসতবাড়ির পাশে ওই খামারটি গড়া হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসীদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন মো: সাইফুল ইসলাম। অভিযোগে তিনি দ্রুত দুর্গন্ধযুক্ত মুরগির খামারটি অপসারণের দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।
‎অভিযোগে জানা যায়, কাজী সাদ্দাম হোসেন বাপ্পী দীর্ঘ দিন ধরে গ্রামের বসতিপূর্ণ এলাকায় মুরগির খামার স্থাপন করে ব্যবসা করে আসছেন। বাপ্পী তেলিগ্রাম এর মৃত মকবুল আহমেদের ছেলে। বর্তমানে তার খামারে প্রায় আড়াই হাজার লেয়ার মুরগি রয়েছে। সাইফুল ইসলামের ঘরের ৭/৮ ফুট দূরত্বে খামারটি অবস্থিত। বাড়ির পাশে বড় গর্ত করে ফেলা হয় মুরগির বিষ্ঠা। এতে দুর্গন্ধে অতিষ্ঠ সাইফুলের পরিবারসহ আশপাশের মানুষ। দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। মুরগির বিষ্ঠায় খামারের পাশের জমির ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিনিয়ত খামারের র্দুগন্ধে ঘরে থাকা অসম্ভব বলে জানান সাইফুল ইসলাম। অভিযোগে তিনি আরো উল্লেখ, খামারটি অপসারণের জন্য বারবার বলার পরও তারা সেটি বন্ধ করবেন বলে বন্ধ করছেন না।
‎অথচ, নীতিমালা অনুযায়ী একটি মুরগির খামার স্থাপনের জন্য ঘনবসতিপূর্ণ এলাকা পরিত্যাগ করে খামার স্থাপনের নির্দেশনা রয়েছে। তবে খামারী বাপ্পী সে আইনকে তোয়াক্কা না করে নির্বেগ্নে পরিবেশের ক্ষতি করে খামারের ব্যবসা করছেন। তার খামারের নেই কোন নিবন্ধন এবং নেই পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্রও।
‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাপ্পী বলেন, মুরগির বিষ্ঠা দিয়ে তিনি বায়োগ্যাস প্লান্ট করবেন।তিনি স্বীকার করেন মুরগির বিষ্ঠার গন্ধে পরিবেশের ক্ষতি হয়। এবং তিনি লেয়ার মুরগির আরেকটি ব্যাচ করে খামারটি অপসারণ করবেন।

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবদুল্লাহ আল মামুন সাগর বলেন, লোকালয়ে খামার করার কোন সুযোগ নেই, লোকালয় থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরে নির্জন স্থানে যেখানে জনবসতি নেই, কোলাহল মুক্ত: সেখানে খামার করতে হবে। লোকজনের যাতায়াত কম এসব জায়গায় খামার করা উত্তম। আপনি যদি বাণিজ্যিকভাবে খামার করতে চান অবশ্যই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। আপনি যদি ছোট আকারে করেন, সে ক্ষেত্রেও আপনাকে বর্জ্য ব্যবস্থাপনায় খেয়াল রাখতে হবে যেন প্রতিবেশী ও মানুষের কোন অসুবিধা না হয়। খামার বর্জ্যের বায়ো সিকোরিটি মেইনটেইন করতে হবে। যাতে পরিবেশের কোন ক্ষতি না হয়, দূর্গন্ধা না ছড়ায়।
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী বলেন, আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম করার কোন বিধান নেই। যদি কেউ করে থাকেন তাহলে এটা অন্যায় হয়েছে। আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম করলে অনেক গুলো স্বাস্থ্য ঝুঁকি থাকে। হাঁস মুরগীর বর্জ্য থেকে জীবানু বায়ুবাহিত হয়ে আমাদের শরীরে যদি নিয়মিত ডুকতে থাকে, তাহলে আমাদের এলার্জি জনিত সমস্যা হতে পারে। শ্বাস-প্রশ্বাস জনিত এজমা ও নিউমোনিয়া হতে পারে। পোল্ট্রি বর্জ্যের তীব্র গন্ধে চোখে, ত্বকে এলার্জিসহ বিভিন্ন ধরনের রোগ জীবানু ছড়াতে পারে। এ ধরনের দুর্গন্ধের মধ্যে থাকলে মানুষ শারীরিক ভাবে অসুস্থ্য নয় শুধু মানসিকভাবে বিকারগ্রস্থ হয়ে পড়ে।
‎কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন রাজিব বলেন, ‘এ বিষয়ে আমরা তদন্ত করে দেখবো। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে পরিবেশ আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 23 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 33 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 26 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 30 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 30 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১