তেতুলিয়া সাপের কামড়ে আহত এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় সাপের কামড়ে আহত এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে।

নিহত ছালেহা খাতুন (৪২) উপজেলার তেতুলিয়া ৩ নং  ইউনিয়নের চিমতজোত

গ্রামের  আতিয়ার রহমানের

স্ত্রী।

স্বজনদের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম মজুত থাকলেও তা প্রয়োগ না করে রোগীকে পঞ্চগড়  হাসপাতালে পাঠানো হয়।

স্বজনদের ভাষ্য, বৃহস্পতিবার ১৪ মে  সকালে ১১ টার

দিকে বাড়ি পাশের মরিচ ক্ষেতে গরু বাধতে যাওয়া  সময় পায়ে সাপ কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ছালেহা বেগমের স্বামী আতিয়ার রহমান (৫০) চিমতজোত  স্থানীয় বাসিন্দা নুর ইসলাম

অভিযোগ করেন, হাসপাতালে নেওয়ার পর তার  রক্ত পরীক্ষাসহ ভুল চিকিৎসা  করা হয়। তবে দায়িত্ব অবহেলা অভিযোগ।

তিনি বলেন, সেখানে অ্যান্টিভেনম রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তা প্রয়োগ করলে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে, যা উপজেলা হাসপাতালে নেই।

‘আমরা অ্যান্টিভেনম দিতে বারবার অনুরোধ করেছিলাম। কিন্তু চিকিৎসক তা দিতে রাজি না হওয়ায় রোগী কে  পঞ্চগড়   হাসপাতালে নিয়ে যাই।’

স্বজনদের দাবী  হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর নার্সরা জানান, এখানে চিকিৎসা

নেই। পরে তাদের পরামর্শ অনুযায়ী পঞ্চগড় হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে তেতুলিয়া

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম  বলেন, ‘হাসপাতালে বর্তমানে ৪০ ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের মেডিকেল অফিসার আইরিন পারভীন রোগীর স্বজনদের জানিয়েছিলেন যে, অ্যান্টিভেনম প্রয়োগের পর আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে, যা উপজেলা পর্যায়ে নেই। পরে তারা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রোগীকে নিয়ে যান।’

চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে তেতুলিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন  বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জেনেছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেতুলিয়া  প্রায়ই সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

তবে স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে জেলায় অন্তত ১৫ জন সাপের কামড়ে মারা গেছেন।

তেতুলিয়া ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ,শাকিল আহম্মদের সাথে

যোগাযোগ করে না পেয়ে ফোন করলে রিসিভ হয়নি।

পঞ্চগড়  সিভিল সার্জন মিজানুর রহমান  বলেন, তেতুলিয়া  রোগীর মৃত্যু এবং অ্যান্টিভেনম না পাওয়ার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে জেলায় অ্যান্টিভেনমের কোনো সংকট নেই।’

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ