তজুমদ্দিনে উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলা-এ নিম্নআয়ের ও কর্মহীন পরিবারের মাঝে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় প্রকৃত সুবিধাভোগীদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।

শনিবার (১৬ মে ২০২৬) বিকাল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার অন্তরা সরকার অদ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামিম রহমান।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় ধাপে তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে মোট ১ হাজার ১৩৪টি পরিবারকে এই কর্মসূচির আওতায় নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সোহান কাউছার এবং তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের কোনো মানুষ অনাহারে থাকবে না। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও অসহায় পরিবারগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। একইসঙ্গে কার্ড বিতরণ কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এবং ভোলা টুডে-এর প্রকাশক ও সম্পাদক এইচ এম হাছনাইনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

ফ্যামিলি কার্ড হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সুবিধাভোগীরা জানান, বর্তমান বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সময়ে এই ফ্যামিলি কার্ড তাদের সংসারে বড় ধরনের স্বস্তি এনে দেবে।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 27 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১