বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত তাহিরপুর

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা গণমিলনায়তনে আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (ক্রপস) নাজমুল কবির।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান। তিনি প্রজেক্টরের মাধ্যমে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে উন্নত ধান চাষাবাদ, ফল ও সবজি উৎপাদন, সুষম সার ও কীটনাশক ব্যবস্থাপনা, সেচ সুবিধা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অসীম কুমার আদিত্য, উপজেলা সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, পলাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন কুমার পাল, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, বিএনপি নেতা আব্দুস সাত্তার, ইরা প্রকল্পের উপজেলা প্রজেক্ট ম্যানেজার বদরুজ্জামান, সাংবাদিক জিয়াউর রহমান ও হাসান বশির, কৃষক সাইদুর রহমান এবং কৃষাণী মর্জিনা আক্তার।
বক্তারা কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করা সম্ভব।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মধ্যে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

Related Posts

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  হাসান মাহমুদ জয় (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশের জেরে মোঃ মাইদুল ইসলাম নামের এক সাংবাদিককে পথরোধ করে হাতুড়ি দিয়ে পেটানো, শ্বাসরোধে হত্যাচেষ্টা…

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

​কবির হোসেন রাকিব প্রতিবেদক, কমলনগর (লক্ষ্মীপুর):   লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও আলোচনায় রয়েছেন তরুণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 61 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 24 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 29 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

  • By Admin
  • June 12, 2026
  • 19 views
মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত

  • By Admin
  • June 12, 2026
  • 13 views
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত