দেশ ভূরুঙ্গামারীতে গ্রামীণ সড়ক উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

ডেস্ক রিপোর্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন এবং উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জিআইএস এনালিস্ট, বেটস, ধরনী চাকমা।

বক্তব্য রাখেন, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ, চর ভুরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন।

উপস্থিত ছিলেন জিআইএস এনালিস্ট, বেটস, শুভ্র দেবনাথ, কর্মশালায় জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন ও এলজিইডির বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থবছর থেকে ভুরুঙ্গামারী  উপজেলার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ শুরু হবে। এ সব সড়ককে পর্যায়ক্রমে প্রশস্ত ও আধুনিকায়ন করা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হয়।

বক্তারা বলেন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়ক উন্নয়নের ফলে ভুরুঙ্গামারীর  সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগ সহজ হবে, যাতায়াতের সময় কমবে এবং ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

সরকারের এ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে সকলে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করে।

Related Posts

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  হাসান মাহমুদ জয় (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশের জেরে মোঃ মাইদুল ইসলাম নামের এক সাংবাদিককে পথরোধ করে হাতুড়ি দিয়ে পেটানো, শ্বাসরোধে হত্যাচেষ্টা…

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

​কবির হোসেন রাকিব প্রতিবেদক, কমলনগর (লক্ষ্মীপুর):   লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও আলোচনায় রয়েছেন তরুণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 61 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 33 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 24 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 28 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

  • By Admin
  • June 12, 2026
  • 19 views
মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত

  • By Admin
  • June 12, 2026
  • 13 views
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত