নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে উলিপুরে ছাত্রদলের বিক্ষোভ

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল করার চেষ্টার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উলিপুর উপজেলা ও পৌর শাখা।

বুধবার (১০ জুন) বিকেলে উলিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মিছিল শেষে স্থানীয় বড় মসজিদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম মঈন, খাইরুল, খোকন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলামসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “সরকার ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরপরও উলিপুরের মাটিতে তাদের যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড বা প্রকাশ্য মিছিলের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Related Posts

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  হাসান মাহমুদ জয় (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশের জেরে মোঃ মাইদুল ইসলাম নামের এক সাংবাদিককে পথরোধ করে হাতুড়ি দিয়ে পেটানো, শ্বাসরোধে হত্যাচেষ্টা…

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

​কবির হোসেন রাকিব প্রতিবেদক, কমলনগর (লক্ষ্মীপুর):   লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও আলোচনায় রয়েছেন তরুণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 61 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 24 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 29 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

  • By Admin
  • June 12, 2026
  • 19 views
মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত

  • By Admin
  • June 12, 2026
  • 13 views
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত