চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র: বল্লমের আঘাতে যুবক নিহত, আহত ১০

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় মাদক চোরাকারবার নিয়ে আয়োজিত একটি গ্রাম্য সালিশ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে ইব্রাহিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক চোরাকারবারিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বল্লমের আঘাতে গুরুতর আহত হন ইব্রাহিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত অন্তত ১০ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Posts

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  হাসান মাহমুদ জয় (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশের জেরে মোঃ মাইদুল ইসলাম নামের এক সাংবাদিককে পথরোধ করে হাতুড়ি দিয়ে পেটানো, শ্বাসরোধে হত্যাচেষ্টা…

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

​কবির হোসেন রাকিব প্রতিবেদক, কমলনগর (লক্ষ্মীপুর):   লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও আলোচনায় রয়েছেন তরুণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 61 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 24 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 28 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

  • By Admin
  • June 12, 2026
  • 19 views
মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত

  • By Admin
  • June 12, 2026
  • 13 views
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত