চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্ট,
নবী ওয়ালীউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃত এবরান আলী চরবাগডাঙ্গা এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক *১টা ৫ মিনিটে এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি কাপড়ের ব্যাগের ভেতর রাখা *৩০টি পলিথিন প্যাকেটে ভর্তি বিপুল পরিমাণ হেরোইন* উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ৩.১ কেজি হেরোইনের আনুমানিক বাজারমূল্য *৩ কোটি ১০ লাখ টাকা*। গ্রেপ্তারকৃত এবরান আলী একজন চিহ্নিত মাদক কারবারি এবং সে দীর্ঘদিন ধরে নিজ এলাকায় হেরোইন মজুত ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য *চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে*।

মাদকের বিরুদ্ধে র‍্যাবের চলমান কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Posts

কুড়িগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  মোঃ মাইনুল ইসলাম। উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর থানার এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি দুর্গাপুর এলাকার মেসার্স নজরুল ইসলাম ফিলিংস স্টেশন…

ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (‌২২এপ্রিল‌ ) দুপুর ২টা‌৩০ মিনিটের উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  • By Admin
  • April 22, 2026
  • 36 views
কুড়িগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা

  • By Admin
  • April 22, 2026
  • 2 views
ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা

‘মানুষের পাশে মানুষ’–রাজারহাটে অনন্য দৃষ্টান্ত ইউএনওর, সংবাদ দেখে ছুটে গেলেন প্রতিবন্ধী রফিকুলের বাড়ি।

  • By Admin
  • April 22, 2026
  • 25 views
‘মানুষের পাশে মানুষ’–রাজারহাটে অনন্য দৃষ্টান্ত ইউএনওর, সংবাদ দেখে ছুটে গেলেন প্রতিবন্ধী রফিকুলের বাড়ি।

সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি

  • By Admin
  • April 22, 2026
  • 15 views
সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি

টাঙ্গাইলের ধনবাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

  • By Admin
  • April 22, 2026
  • 14 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত 

  • By Admin
  • April 22, 2026
  • 16 views
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত