সাঁথিয়া পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১ আহত-৫ আটক-৪

এম এ হাই,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে এবং ৪ জনকে আটক করেছেন পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায়, একই গ্রামের আবু তালেবের ছেলে আটককৃত ময়েন উদ্দিন (৪৫) দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। নিহত গফুরের ছেলে আলমের সাথে মাদক কেনার টাকা ধার নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে ময়েন তার লোকজন নিয়ে আলমের বাড়ীতে যায়। কথাকাটা কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আলমের পিতা আব্দুল গফুর (৭০), মৃত- আবুল হোসেন এর ছেলে মানিক (৪৩), আবু তালেব এর ছেলে ময়েন উদ্দিন (৪৫), সেলিম এর স্ত্রী ময়ুরী খাতুন (৩৪) আহত হয়। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত বলে ঘোষণা করেন ও গুরুতর আহত মানিককে পাবনা জেনারেল হাসপাতালে স্থান্তর করা হয়। পুলিশ ঘটনায় ময়েন উদ্দিন (৪৫), তার স্ত্রী রেশমা খাতুন (৩৪), মানিক হোসেন (৪৩) ও সজিব (২৫) কে থানা পুলিশ আটক করে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওfসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ এর জের ধরে সংঘর্ষের আব্দুল গফুর নামে একব্যক্তি নিহত হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে।

Related Posts

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

। মো নাজিম আলী রাঙ্গামাটি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার রৌনিনপাড়ার স্থানীয় বাসিন্দা লাল খম লিয়ান বম এর ৫ বছরের ছেলের চিকিৎসায় তাৎক্ষণিক আর্থিক ও মেডিকেল সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।…

ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে শ্যামগঞ্জে মানববন্ধন

  মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে আজ সকাল ১০:৩০ মিনিটে ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 1 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে শ্যামগঞ্জে মানববন্ধন

  • By Admin
  • June 4, 2026
  • 14 views
ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে শ্যামগঞ্জে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 15 views
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত

কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে

  • By Admin
  • June 4, 2026
  • 16 views
কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে

কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা