কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের স্বাস্থ্য সহকারি মো. কামাল উদ্দীন ইপিআই টিকা প্রদানের সময় এক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে।

সাম্প্রতিক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৩০মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

আজ মঙ্গলবার (৩১মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন (এমওডিসি) ডা. ফারজানা জামান পুনমকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো.আবুল কালাম ইলিয়াস ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজমুন্নাহার।

অফিস আদেশে বলা হয়, ৩০ মার্চ বিকেলে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের স্বাস্থ্য সহকারি মো. কামাল উদ্দীন ইপিআই টিকা প্রদানকালীন এক মহিলাকে যৌন হয়রানির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়।
ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন পত্রজারির এক কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হল।

উল্লেখ গতকাল সোমবার (৩০মার্চ) বিকেলে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের স্বাস্থ্য সহকারি মো.কামাল উদ্দীন (ইপিআই) টিকা প্রদানের সময় এক নারীকে যৌন হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সমালোচনার ঝড় বয়ে যায়। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে এ বিষয়ে তদন্ত করে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য ওই কমিটি গঠন করা হয়।

Related Posts

ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতা: অবরুদ্ধ বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাখিল-২০২৪ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণে জটিলতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার জেরে বরখাস্তকৃত সুপারিন্টেন্ডেন্ট মো. সাইদুর…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতা: অবরুদ্ধ বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান

  • By Admin
  • April 19, 2026
  • 50 views
ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতা: অবরুদ্ধ বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 21 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 54 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 113 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।