গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা

মোঃ শিহাব উদ্দিন | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ‘গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি।
জেলার টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে যমুনা টিভির সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্নাকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জি টিভির সাংবাদিক ও গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জুবায়ের হোসেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রসুন মণ্ডল, বাদল সাহা ও আজিজুর রহমান রনি।
কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় আহ্বায়ক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা, সংবাদ পরিবেশনে মান বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।
নবগঠিত এ কমিটিকে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 26 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১