গাইবান্ধা ও রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা ও রংপুরে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিল, ৬৫ বোতল এস্কাফ এবং ৮.৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫ এপ্রিল ২০২৬ রাত ৮টা ১০ মিনিটে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন রংপুর-ঢাকা মহাসড়কের পাশে এফ.এস.এম সরকার ম্যানসনের নির্মাণাধীন ভবনের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় এসআই এন্টারপ্রাইজের একটি বাস তল্লাশি করে এক যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ মহসীন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায়।

অপরদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় হযরতপুর ইউনিয়নের খামার ফতেপুর গ্রামে নানকর পাকার মাথার মোড়ে একটি পৃথক অভিযান চালায় র‌্যাব-১৩ সদর কোম্পানির সদস্যরা। এ সময় একটি ইজিবাইক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৮.৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ আমজাদ হোসেন (৪০) ও মোছাঃ আজিমা বেগম (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি যথাক্রমে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 36 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 39 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 29 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 33 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 33 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১