ঝালকাঠি’র পুত্রবধু শাম্মী আক্তার সংরক্ষিত নারী আসনে মনোনীত, এলাকাজুড়ে উচ্ছ্বাস উদ্দীপনা

 

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনে ঝালকাঠী’র পুত্রবধু শাম্মী আক্তার মনোনীত হওয়ায় ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে । সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে স্থান করে নিয়েছেন সাবেক সাংসদ, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক শাম্মী আক্তার। তিনি ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের কল্যাণকাঠী গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী এবং যুক্ত রাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ এর স্ত্রী। শাম্মী আক্তার সাবেক তুখোড় ছাত্রনেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সভাপতি নির্বাচিত হন। রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজপথে সক্রিয় ভুমিকা এবং ছাত্র রাজনীতির নতুন ডাইমেনশনে ভুমিকা রাখায় তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা, আন্দোলন সংগ্রামে রাজপথে সাহসীকতা, জেল জুলুম নির্যাতন নিপিড়ন উপেক্ষা করে জাতীয়তাবাদী আদর্শের অকুতোভয় সৈনিক হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে সক্ষম হন শাম্মী আক্তার । তিনি পুর্বে সাংসদ ছিলেন এবং একজন দক্ষ সাংসদ হিসাবে বিএনপি’র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ বিএনপি নীতি নির্ধারনী ফোরামের আস্থা অর্জন করতে সক্ষম হন। তার এই ধারাবাহিকতায় বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক পদে অধিষ্ঠিত হন। ঝালকাঠীর সন্তান বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ তার সহধর্মীনি শাম্মী আক্তার এর রাজনৈতিক পথচলায় সাহস জুগিয়েছেন, ভরসা দিয়েছেন এবং সামনে এগিয়ে যেতে সহযোগিতার হাত করেছেন প্রসারিত। বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ বলেন” আমার স্ত্রী সাবেক সাংসদ শাম্মী, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপি থেকে মননীত হওয়া নিসন্দেহে ঝালকাঠি বিএনপি পরিবার এবং জেলা বাসীর জন্য আনন্দের খবর। বিএনপির সিনিঃ যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ চুড়ান্ত তালিকায় তার নাম ঘোষণার সাথে সাথে আমার নিজ জেলা ঝালকাঠি বিএনপি পরিবার এবং জনসাধারণ যে উচ্ছাস প্রকাশ করেছে এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে তাতে আমি এবং আমার স্ত্রী সকলের কাছে কৃতজ্ঞ।
বিএনপি’র প্রকাশিত তালিকায় মোশাররফ হোসেন সবুজ এর পাশবর্তী ইউনিয়নের মেয়ে ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেবা আমিন খান এবং এনসিপি জামায়াতে জোট থেকে ঝালকাঠির মেয়ে ডাঃ মাহামুদা মিতু এর নাম প্রকাশিত হওয়ার সাথে সাথে ঝালকাঠি’র পুত্র বধু শাম্মী আক্তার এর নাম আসায় জেলায় তিন জন নারী সাংসদ হওয়ায় ঝালকাঠী বাসীর মধ্যে উচ্ছাস উদ্দিপনা আরো বেশি দেখা যায়। শাম্মী আক্তার এর নিজ এলাকার পাশাপাশি শশুর বাড়ী ঝালকাঠির উন্নয়নে নীতি নির্ধারনী ফেরামে তিনি কথা বলবেন এমনটাই প্রত্যাশা করেন ঝালকাঠিবাসী।

Related Posts

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাহমুদা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী হিসেবে অটোরিকশা চালককেও আটক করা…

আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

মোঃ ইলিয়াছ খান ( সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা বলেছেন, কৃষিনির্ভর সালথা একটি সম্ভাবনাময় জনপদ। তবে মাদক ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এ এলাকার উন্নয়ন সম্ভাবনাকে বাধাগ্রস্থ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

  • By Admin
  • April 21, 2026
  • 27 views
ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

  • By Admin
  • April 21, 2026
  • 14 views
আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 21, 2026
  • 21 views
নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ

  • By Admin
  • April 21, 2026
  • 17 views
তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ

​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

  • By Admin
  • April 21, 2026
  • 13 views
​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

আমতলীতে ১২ হাজার ৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

  • By Admin
  • April 21, 2026
  • 13 views
আমতলীতে ১২ হাজার ৬০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ