গাইবান্ধায় নির্মাণাধীন রামমূর্তি অপসারণ ও তদন্তের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আব্দুর রোফ মন্ডল

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম |

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২ নম্বর হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি অপসারণ, প্রকল্পটির অর্থায়নের উৎস, সম্ভাব্য সাম্প্রদায়িক প্রভাব এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয় তদন্তের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা নির্বাহী অফিসার, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন ভূরুঙ্গামারী ক্বওমী ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা শাইখুল হাদিস মুফতি মো. জিয়াউল হক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতি সা’দ বিন হাম্মাদী।

স্মারকলিপিতে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২ নম্বর হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন বৃহৎ রামমূর্তি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ, আলোচনা ও নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি হয়েছে। এতে দাবি করা হয়, প্রকল্পটি ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, প্রকল্পটির উদ্যোক্তা এবং অর্থায়নের উৎস নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহ রয়েছে। এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়। পাশাপাশি দেশি-বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতাও তদন্তের আওতায় আনার আহ্বান জানানো হয়।

এছাড়া স্মারকলিপিতে ভারতীয় কূটনৈতিক মহলের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে আট দফা দাবির মধ্যে রয়েছে—নির্মাণাধীন প্রকল্পের কার্যক্রম স্থগিত, অর্থায়নের উৎস ও ব্যয়ের তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন নিরীক্ষা, বিদেশি সম্পৃক্ততা যাচাই, জাতীয় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন, অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ।

স্মারকলিপিদাতারা আশা প্রকাশ করেন, জনস্বার্থ, জাতীয় স্বার্থ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Related Posts

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বিবাহিত নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ওই নারী এক হিন্দু যুবকের সঙ্গে চলে গেছেন। তবে…

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

লালমনিরহাট প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব : ৩সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমন (১৩) পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

  • By Admin
  • July 4, 2026
  • 37 views
কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

  • By Admin
  • July 4, 2026
  • 20 views
 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • By Admin
  • July 4, 2026
  • 4 views
“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

  • By Admin
  • July 4, 2026
  • 6 views
ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

  • By Admin
  • July 4, 2026
  • 5 views
বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

  • By Admin
  • July 4, 2026
  • 19 views
১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের