ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরি: দিনাজপুর থেকে চোরাই ওষুধ উদ্ধার, এক ব্যক্তি গ্রেফতার

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রানা মেডিকেল স্টোরে চুরির ঘটনায় দিনাজপুর থেকে চোরাই ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মাল ক্রয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ২০২৫ (দিবাগত রাতে) ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড়ে অবস্থিত রানা মেডিকেল স্টোরে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের প্রায় ৪ লক্ষ টাকার ওষুধ চুরি করে নিয়ে যায়।

পরদিন সকালে দোকান মালিক বিষয়টি টের পেয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রাম মোঃ মাহফুজার রহমানের সার্বিক নির্দেশনায় ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুর সদর থানার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে চুরি যাওয়া ওষুধ উদ্ধার করা হয় এবং চোরাই মাল ক্রয়ের দায়ে মোঃ মামুন হোসেন (৪৩), পিতা মৃত মনোয়ার হোসেন, সাং – ২নং উপশহর (সি/১৮), থানা – সদর, জেলা – দিনাজপুর-কে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ওষুধ দিনাজপুরের রামডুবি বাজারে অবস্থিত “মা ফার্মেসী” দোকান থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত মামুন হোসেনকে চোরাই মাল ক্রয় ও সংরক্ষণের দায়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন,
মামলা হওয়ার পরই আমরা দ্রুত তদন্ত শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় দিনাজপুরে অভিযান চালিয়ে চুরি যাওয়া ওষুধ উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। মূল চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন,

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

Related Posts

ভূরুংগামারী উপজেলায় ভারতীয় গরু ও চোরাকারবারি গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু

ভূরুঙ্গামারী উপেজেলা প্রতিনিধি ভূরুঙ্গামারী উপজেলার ভারতীয় গরু চোরাচালানের অন্যতম রুট শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে আটটি গরু ও চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। শনিবার (১৮…

ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব্যক্তি আটক

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই ) দুপুরে গোপন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  • By Admin
  • July 27, 2026
  • 6 views
পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 18 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 30 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 17 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

  • By Admin
  • July 25, 2026
  • 9 views
রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু