
হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে রাজধানী ঢাকায় দিনব্যাপী মাসিক ক্লোজিং ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলের আজিজ ভবনে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম)রা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস. এম. নুরজ্জামান। তিনি বক্তব্যে গ্রাহকসেবার মানোন্নয়ন, নৈতিকতা, ইসলামী মূল্যবোধ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান মো. নাহিদুল ইসলাম প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করে আধুনিক বীমা কার্যক্রম, বিক্রয় কৌশল, গ্রাহকসেবা এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মুহাম্মদ কামরুল ইসলাম। তিনি মাসিক কার্যক্রমের মূল্যায়ন, প্রতিষ্ঠানের অর্জন পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী এ কর্মসূচিতে মাসিক ক্লোজিং কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ সেশন, মতবিনিময় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।







