র‍্যাব-১৩’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব  প্রতিনিধি:
র‍্যাব-১৩ এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সারাদেশে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল ১০ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন পুরাতন তেলের পাম্প এলাকা থেকে অভিযান পরিচালনা করে। অভিযানে ডিএমপি যাত্রাবাড়ী থানার মামলা নং-৮৪ (১২) ২০২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শাহ আলম (২৯) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির পিতা মৃত মজিবর রহমান। তার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন মুসরত নাখেন্দা গ্রামে।
র‍্যাব জানায়, ২০২০ সালে ইয়াবার চালানসহ ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে শাহ আলম গ্রেফতার হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সাজা এড়াতে সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Related Posts

নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: ৩ আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি দল সৈয়দপুর থানাধীন ধলাগাছ…

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • April 20, 2026
  • 14 views
আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

  • By Admin
  • April 20, 2026
  • 29 views
ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 10 views
তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • By Admin
  • April 20, 2026
  • 9 views
সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা

বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত