
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে র্যাব-১৩ এর পৃথক অভিযানে দেশীয় তৈরি ৪৬.৫ লিটার চোলাই মদ, ২২ হাজার ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি ইজিবাইকসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, ১ অক্টোবর (বুধবার) সকালে সাড়ে ১১টার দিকে দিনাজপুর কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬.৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় ইজিবাইকসহ তিনজন মাদক ব্যবসায়ী—লক্ষ্মণ হেলা (২৫), রইস উদ্দিন (৩৫) ও মোঃ ফজলুল হক (৩৪)—কে গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কোতয়ালী থানার পৌরসভা এলাকার জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২২ হাজার ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ময়না (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।







