সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন সাবেক কাউন্সিলর হারুন

আবুল হোসেন বাবলুঃ

সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ হারুন।

রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান। অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবা ও মাদকবিরোধী কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ হারুনকে ‘মাদকবিরোধী অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সময়ে মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি এ সম্মাননা লাভ করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়ার পক্ষে সম্মাননা তুলে দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান ও সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদ।

অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজ তথা জনমানুষের কল্যাণে কাজ করা ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ড আরও উৎসাহিত হবে এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Posts

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বিবাহিত নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ওই নারী এক হিন্দু যুবকের সঙ্গে চলে গেছেন। তবে…

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

লালমনিরহাট প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব : ৩সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমন (১৩) পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

  • By Admin
  • July 4, 2026
  • 37 views
কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

  • By Admin
  • July 4, 2026
  • 20 views
 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • By Admin
  • July 4, 2026
  • 4 views
“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

  • By Admin
  • July 4, 2026
  • 6 views
ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

  • By Admin
  • July 4, 2026
  • 5 views
বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

  • By Admin
  • July 4, 2026
  • 19 views
১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের