ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৯টার দিকে কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম ভবনের দক্ষিণ পাশে টিনঘেরা একটি স্থানে লাল রঙের একটি শপিং ব্যাগ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কাছে গিয়ে টিনের ফাঁকে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি কর্তৃপক্ষকে অবহিত করলে খবর পেয়ে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মো. রুমন আলী (২৬) দিনাজপুর জেলার কোতয়ালী থানার বটতলী এলাকার বাসিন্দা। তার বাবা মো. তৈয়বুর রহমান ও মা মোছা. সাহিনা বেগম। তিনি বিবাহিত; তার স্ত্রীর নাম শ্যামলী আক্তার। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারপাড়ায় তার নানার বাড়ি রয়েছে।

স্থানীয়দের দাবি, রুমন আলী ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তার মাদকাসক্তির বিষয়েও স্থানীয়ভাবে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে এসব তথ্য তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সর্বশেষ কল করা হয় রাত ১০টা ৩১ মিনিটে।

পুলিশ আরও জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Related Posts

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বিবাহিত নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ওই নারী এক হিন্দু যুবকের সঙ্গে চলে গেছেন। তবে…

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

লালমনিরহাট প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব : ৩সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমন (১৩) পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

  • By Admin
  • July 4, 2026
  • 37 views
কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

  • By Admin
  • July 4, 2026
  • 20 views
 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • By Admin
  • July 4, 2026
  • 4 views
“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

  • By Admin
  • July 4, 2026
  • 6 views
ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

  • By Admin
  • July 4, 2026
  • 5 views
বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

  • By Admin
  • July 4, 2026
  • 19 views
১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের