দুর্গাপূজা উপলক্ষে আরপিএমপি’র আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের
শারদীয় দুর্গাপূজা-২০২৫” উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার সহ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।

এছাড়া পূজা উদযাপন পরিষদ ও পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে। প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাত্রীকালীন টহল, গোয়েন্দা শাখার তদারকি এবং ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয় নিশ্চিত করা হবে। সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখা দিলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করতে স্বেচ্ছাসেবকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গুজব বা অপপ্রচার রোধে সাইবার মনিটরিং জোরদার থাকবে, এবং ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে যাতে যানজট সৃষ্টি না হয়। প্রতিটি পূজা মণ্ডপে মনিটরিং টিম গঠন করা হবে। সভাপতি মহোদয় আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

Related Posts

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক, হাসান মাহমুদ জয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে…

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সচেতন যুব সমাজের উদ্যোগে মাদকের কুপ্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

  • By Admin
  • August 1, 2026
  • 6 views
১৮ দিনে তিন জাহাজে জলদস্যু হামলা, ১০ কোটি টাকার লুট বহির্নোঙরের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কায় চট্টগ্রাম বন্দর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • By Admin
  • August 1, 2026
  • 4 views
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

  • By Admin
  • August 1, 2026
  • 8 views
রুপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

  • By Admin
  • August 1, 2026
  • 13 views
ঢাকা–কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলতি মাসেই আইকনিক রেলস্টেশনের পরিচালনায় আসছে বেসরকারি প্রতিষ্ঠান

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

  • By Admin
  • August 1, 2026
  • 24 views
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের গণ মিছিল

চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি

  • By Admin
  • August 1, 2026
  • 6 views
চাঁদার দাবিতে ৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি