
আবুল হোসেন বাবলুঃ
বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরীর পূর্ব গেট এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে।অভিযানকালে মেডিকেল পূর্ব গেট এলাকার খাজা মার্কেটের স্বাদ কুঞ্জ লাইভ বেকারীকে হোয়াইট ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করার অপরাধে ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু। উক্ত মোবাইল কোর্ট অভিযানে
প্রসিকিউটর ছিলেন, বিএসটিআই রংপুর এর ফিল্ড অফিসার (সিএম)
মারুফা বেগম, পরিদর্শক (মেট)
আলমাস মিয়া এবং ফিল্ড অফিসার (সিএম) জুলকারনা-ইন।







