রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন! প্রত্যাশা, পরিকল্পনা ও প্রগতির রূপরেখা-

 

✍️ মোঃ শামীম হোসেন
কো-অর্ডিনেটর – বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক, কুড়িগ্রাম-০১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের পর দেশ কোন পথে এগোচ্ছে—এই প্রশ্ন আজ জনমনে স্বাভাবিকভাবেই উচ্চারিত হচ্ছে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম, ঘাত-প্রতিঘাত ও রাজনৈতিক প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় এসেছে। সেই পথচলা ছিল কণ্টকাকীর্ণ; কিন্তু প্রত্যাবর্তনের পর তাদের দায়িত্ব আরও বহুগুণ বেড়েছে—কারণ জনগণ শুধু পরিবর্তন চায়নি, তারা চেয়েছে শুদ্ধতা, শৃঙ্খলা ও সুশাসনের এক নতুন অধ্যায়।

দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় যে ভূমিকা গ্রহণ করেছেন, তা ইতোমধ্যে দেশ-বিদেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাঁর সময়ানুবর্তিতা, আচার-আচরণে সংযম, এবং প্রশাসনিক সিদ্ধান্তে দৃঢ়তা—এসব গুণ দলমত নির্বিশেষে প্রশংসিত হয়েছে। বিদেশি গণমাধ্যমেও তাঁর নেতৃত্বের ধরণ ও প্রশাসনিক কৌশল নিয়ে ইতিবাচক পর্যালোচনা দেখা যাচ্ছে।

নতুন মন্ত্রিসভায় নবীন ও প্রবীণের সুষম সমন্বয় ঘটিয়ে একটি কর্মমুখী কাঠামো গড়ে তোলা হয়েছে। বিশেষত শিক্ষা খাতে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়কে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। একইভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান—এই গুরুত্বপূর্ণ খাতগুলোতেও পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমন্বিত দায়িত্ব প্রদান করা হয়েছে। উপদেষ্টা পর্যায়েও প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উপরিউক্ত মন্ত্রাণালয় গুলোও প্রশাসনিক তদারকিতে আরও জোরদার করা হয়েছে।

রাষ্ট্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় ভূমিকা পালন করছে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়—যে কোনো পর্যায়ে প্রমাণিত অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আগামী ছয় মাসের কর্মদক্ষতা ও জবাবদিহিতার ভিত্তিতে মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনাও উন্মুক্ত রাখা হয়েছে, যা প্রশাসনে দায়িত্ববোধ ও শৃঙ্খলা জোরদার করবে।

দলীয়ভাবে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ঈদের পর তৃণমূল পর্যায়ে অন্তর্কোন্দল নিরসন, জেলা-মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের সাংগঠনিক পুনর্গঠন, ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনগুলোকে কার্যকর ও গতিশীল করে তোলার কাজও নীরবে এগিয়ে চলছে। উদ্দেশ্য একটাই—দলকে শৃঙ্খলাবদ্ধ ও জনমুখী শক্তিতে রূপান্তর করা।

জনমনে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা, প্রশাসনে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং ন্যায়নীতিকে রাষ্ট্রচর্চার কেন্দ্রে স্থাপন—এই লক্ষ্য সামনে রেখেই সরকার অগ্রসর হচ্ছে। প্রয়োজন হলে সময়োপযোগী সংশোধন ও পরিবর্তনের মাধ্যমে সুশাসনের ধারাকে আরও সুদৃঢ় করার বার্তাও দেওয়া হয়েছে।
এই সময়ের ইতিহাস এক নতুন প্রত্যাশার কথা বলছে। যদি ঘোষিত নীতি ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতা অটুট থাকে, তবে ন্যায়, ইনসাফ ও সুশাসনের ভিত্তিতে একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তব রূপ পেতে পারে। নেতৃত্বের দৃঢ়তা ও প্রশাসনিক সততার সমন্বয়ে দেশ এগিয়ে যাক উন্নয়ন ও মানবিক মর্যাদার এক আলোকিত দিগন্তের দিকে—এটাই আজকের প্রত্যাশা।

Related Posts

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

। মো নাজিম আলী রাঙ্গামাটি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার রৌনিনপাড়ার স্থানীয় বাসিন্দা লাল খম লিয়ান বম এর ৫ বছরের ছেলের চিকিৎসায় তাৎক্ষণিক আর্থিক ও মেডিকেল সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।…

ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে শ্যামগঞ্জে মানববন্ধন

  মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে আজ সকাল ১০:৩০ মিনিটে ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 1 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে শ্যামগঞ্জে মানববন্ধন

  • By Admin
  • June 4, 2026
  • 14 views
ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে শ্যামগঞ্জে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 15 views
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত

কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে

  • By Admin
  • June 4, 2026
  • 16 views
কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে

কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা