গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ—টাকা-মোবাইল ছিনতাই

মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে ইজিবাইক ভাড়া করে ডেকে নিয়ে এক চালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের বাসিন্দা হারুন মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, তাঁর ভাতিজা সাজ্জাদ মোল্লা পেশায় একজন ইজিবাইক চালক। গত ১৮ এপ্রিল বিকেল পাঁচটার দিকে রাকিব নামের এক ব্যক্তি গোপালগঞ্জ সদর থানার গাইন্ধাসুর এলাকা থেকে পিটাবাড়ি যাওয়ার কথা বলে তাঁর ইজিবাইক ভাড়া করেন।
পরে যাত্রাপথে রাকিবের নির্দেশে সাজ্জাদকে একটি বাড়িতে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে একটি ফাঁকা ঘরে আটকে রাখেন। অভিযোগে বলা হয়, সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়।
একপর্যায়ে হামলাকারীরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক আঘাত করা হয়, যাতে তিনি গুরুতর জখম হন। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় লোকজনের চিৎকারে ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগকারী আরও বলেন, ঘটনাস্থল ত্যাগের আগে হামলাকারীরা মামলা করলে হত্যার হুমকিও দিয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

​ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এসএনসি ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ম্যাক্স হাসপাতাল আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৩…

কমলনগরে খলিল বাহিনীর ত্রাস: ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  কবির হোসেন রাকিব ​ প্রতিবেদক, কমলনগর | লক্ষ্মীপুর   ​লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৮নং চরকাদিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে খলিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ, চুরি ও ডাকাতিসহ ভয়াবহ সব অভিযোগ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 23, 2026
  • 0 views
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কমলনগরে খলিল বাহিনীর ত্রাস: ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  • By Admin
  • April 23, 2026
  • 15 views
কমলনগরে খলিল বাহিনীর ত্রাস: ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা

  • By Admin
  • April 23, 2026
  • 5 views
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা

গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ—টাকা-মোবাইল ছিনতাই

  • By Admin
  • April 23, 2026
  • 10 views
গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ—টাকা-মোবাইল ছিনতাই

ভুরুঙ্গামারী প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা: ভোট গ্রহণ ২২ মে

  • By Admin
  • April 23, 2026
  • 37 views
ভুরুঙ্গামারী প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা: ভোট গ্রহণ ২২ মে

টেকনাফ র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

  • By Admin
  • April 23, 2026
  • 7 views
টেকনাফ র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার