তাহিরপুরে শান্তিপুরে নদীতে অবৈধ বালু উত্তোলনে পাঁচজন জনের কারাদণ্ড।

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) সন্ধ্যা সময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্ত’ন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাহিরপুর থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনের দায়ে পাঁচজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে তাদের প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তাহিরপুর উপজেলার বদরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফজর আলী (৫০)আমবাড়ি গ্রামের আলকাজ মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩১) হলহলিয়া চরগাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান (২২), একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।

এছাড়া একই অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে আরও একজনকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী তাকে ৫০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু বলেন,কর্মস্থলে যোগদানের পর এটি আমার প্রথম মোবাইল কোর্ট অভিযান। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব অপরাধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া হবে।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 26 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 15 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ