দিঘলিয়া উপজেলায় গণভোট বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা

জাহিদ হোসেন,
দিঘলিয়া প্রতিনিধি :

খুলনা দিঘলিয়া উপজেলায় গণভোট বিষয়ে জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১২টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। আলোচনায় তিনি গণভোটের গুরুত্ব, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করেন। নবনীতা দত্ত বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। সঠিক সিদ্ধান্ত গ্রহণে সচেতন অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশেষ করে নারী ও তরুণ সমাজকে গণভোট সম্পর্কে সচেতন হতে হবে এবং ভোট প্রদানের মাধ্যমে দেশেকে এগিয়ে নিতে হবে ও শক্তিশালী করতে হবে। আলোচনা সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন।
সভাটি গণভোট বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন। সেনহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত ।‎
‎আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য এস এম আছাদুজ্জার জামান, মো: আকবর সরদার, মো: আমীর হোসেন, ঝর্ণা খাতুন, পলি আক্তার, আশরাফ, সাইফুল্লা, উপ কৃষি কর্মকর্তা সাগর সরকার, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্ঠা ডা. সৈয়দ আবুল কাশেম, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, স্বাস্থ্য সহকারী সেলিলা অক্তার, শিক্ষক নাছিমা খাতুন, ইমাম মাওলানা মো: আলমগীর, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলিটেটর নাজমুন হাছিন রিপা প্রমুখ।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। শনিবার (১৩ জুন)…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 25 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 26 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 31 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!