আরাধনার মধ্য দিয়ে ১৪৩ তম ঐতিহ্যবাহী গণেশ জননী পূজা উৎসব

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর তাঁতিপাড়ায় আরাধনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী গণেশ জননী পূজা। প্রতি বছরের মতো এবারও পাঁচ দিনব্যাপী এই পূজা উদযাপন করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮৮২ খ্রিস্টাব্দ থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা নিয়মিতভাবে পালন করে আসছেন। দীর্ঘ এই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হচ্ছে ১৪৩ তম শ্রী শ্রী গণেশ জননী পূজা। সারা বাংলাদেশের মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার লাহারপুরেই এই ব্যতিক্রমধর্মী গণেশ জননী পূজার আয়োজন হয়ে থাকে, যা এলাকাবাসীর জন্য এক গর্বের বিষয়। দুর্গাপূজার মতোই এই পূজাকে কেন্দ্র করে লাহারপুরে সৃষ্টি হয় উৎসবের আমেজ। সরস্বতী পূজার পরদিন শনিবার রাত থেকে গণেশ জননীর আরাধনা শুরু হয়। পাঁচ দিনব্যাপী পূজার পাশাপাশি বসেছে মেলা, যেখানে দূর-দূরান্ত থেকে আগত পূণ্যার্থীরা অংশগ্রহণ করছেন। রোববার সপ্তমী, সোমবার অষ্টমী, মঙ্গলবার নবমী এবং বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এবং সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আরতি ও পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সোমবার অষ্টমীর দিনে সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তরা অঞ্জলি প্রদান করেন, মানত করেন এবং ভোগ নিবেদনের আয়োজন করা হয়। লাহারপুর গণেশ জননী মন্দির কমিটির সভাপতি শ্রী পরাশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার দাস (অজয়) জানান, “বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে এই গণেশ জননী পূজা অনুষ্ঠিত হয় না। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর তাঁতিপাড়াতেই শত বছরের এই ঐতিহ্য আজও অটুট রয়েছে।”
এই পূজাকে কেন্দ্র করে লাহারপুর এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আবহ বিরাজ করছে।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 15 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 26 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 26 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 86 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 47 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত