মহেশখালীতে সড়ক যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই অভিযান

মিজবাহ উদ্দীন আরজু ::

মহেশখালী উপজেলার বড় মহেশখালী টেকনিক্যাল কলেজ সংলগ্ন গোরকঘাটা-জনতা বাজার এলাকায় সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকের লাইসেন্স এবং ফিটনেস সনদ যাচাই অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় ৩টি মামলায় মোট ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে সতর্ক করা হয় এবং অপ্রাপ্তবয়স্কদের অটোরিকশা চালানো থেকে বিরত রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, “আমাদের লক্ষ্য হলো সড়কে চলাচলকারীদের সচেতন করে দুর্ঘটনা ও অনিয়ম কমানো। নিয়মিত হেলমেট ব্যবহার, লাইসেন্স ও ফিটনেস যাচাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের অটোরিকশা চালানো থেকে বিরত রাখা সমাজের জন্য গুরুত্বপূর্ণ।”

অভিযান শেষে সংশ্লিষ্ট পরিবহন চালক ও মালিকদের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

Related Posts

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

  সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে ডেস্ক রিপোর্ট প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও সরকারি…

জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

জাগোকন্ঠ অনলাইন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জাগোকন্ঠ অনলাইন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের সকল সাংবাদিক, সংবাদকর্মী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাগোকন্ঠ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

  • By Admin
  • August 10, 2026
  • 22 views
সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

  • By Admin
  • August 10, 2026
  • 15 views
জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

  • By Admin
  • August 10, 2026
  • 7 views
ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

  • By Admin
  • August 10, 2026
  • 8 views
‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

  • By Admin
  • August 10, 2026
  • 86 views
জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

ভারতীয় নাগরিকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

  • By Admin
  • August 10, 2026
  • 9 views
ভারতীয় নাগরিকে  অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি