মনপুরায় এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

মো. আব্দুল গফুর সিকদার
মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে হাজিরহাট বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্যসচিব হাফিজ আব্দুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এনসিপির নেতা নাছিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অবমাননাকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনপুরায় এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তারা জানান।
বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা সবার দায়িত্ব। তারা সংশ্লিষ্ট নেতাদের বক্তব্যের নিন্দা জানিয়ে ভবিষ্যতে রাজনৈতিক সৌজন্য বজায় রেখে বক্তব্য দেওয়ার আহ্বান জানান

Related Posts

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ…

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস এএসপিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় অনুষ্ঠিত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 5 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 9 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 4 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 10 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 5 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত

  • By Admin
  • August 2, 2026
  • 6 views
নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত