গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে বড় পরিবর্তন তিন মাসের মধ্যে ২৪ ঘণ্টা অপারেশন ও জনবল সংকট নিরসনের ঘোষণা এমপি ডা. কে এম বাবরের

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর ঘোষণা দিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দৃশ্যমান ও কার্যকর পরিবর্তন আনা হবে।

এর অংশ হিসেবে গাইনি ও সার্জারি বিভাগে ২৪ ঘণ্টা অপারেশন ব্যবস্থা চালু করা হবে এবং দীর্ঘদিনের জনবল সংকট দ্রুত নিরসন করা হবে।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল–এর সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এমপি ডা. বাবর বলেন, “বর্তমানে হাসপাতালের অনুমোদিত ৫৫ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৮ জন। এই ভয়াবহ ঘাটতি কাটিয়ে উঠতে শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল বাড়লেই সেবার মানও বাড়বে।”
তিনি আরও বলেন, দালালমুক্ত, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব হাসপাতাল গড়ে তোলা হবে। জরুরি চিকিৎসার জন্য যাতে গোপালগঞ্জের মানুষকে আর ঢাকা বা খুলনার দিকে ছুটতে না হয়

, সে লক্ষ্যেই আধুনিক চিকিৎসা ও অপারেশন সুবিধা জোরদার করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের পরিচালক ডা. নিয়াজ আহাম্মেদ,

অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জিবিতেষ বিশ্বাসসহ বিভিন্ন বিভাগের প্রধান ও চিকিৎসকরা।
সভা শেষে এমপি ডা. কে এম বাবর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং সরাসরি তাদের চিকিৎসা পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় তিনি সংশ্লিষ্টদের দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করার নির্দেশ দেন।
স্থানীয়দের প্রত্যাশা, এমপি ডা. বাবরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে গোপালগঞ্জের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে এবং জেলার মানুষ ঘরেই পাবে মানসম্মত চিকিৎসাসেবা।

Related Posts

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

মো. আব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি এলাকায় সম্প্রতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মনপুরা উপজেলা যুবদলের…

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার করে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাৎ ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

  • By Admin
  • July 24, 2026
  • 36 views
জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

  • By Admin
  • July 24, 2026
  • 3 views
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

  • By Admin
  • July 24, 2026
  • 2 views
কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

  • By Admin
  • July 24, 2026
  • 12 views
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

  • By Admin
  • July 24, 2026
  • 14 views
যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই

  • By Admin
  • July 24, 2026
  • 9 views
গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই