আবারো শিশুকে ধর্ষন পুলিশের তদন্ত

খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে শহিদুল (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা গ্রামের মৃত ভোদার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে অভিযুক্ত শহিদুল কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধ*র্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন শিশুটির পরিবার। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে শিশুটিকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রেজোয়ানা রিয়াজ জানান, ভুক্তভোগী শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে। ব্যথা পাওয়ার জন্য কান্নাকাটি করছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

Related Posts

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক, হাসান মাহমুদ জয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে…

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

  মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার: শনিবার ০১ আগস্ট ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

  • By Admin
  • August 1, 2026
  • 32 views
ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

  • By Admin
  • August 1, 2026
  • 7 views
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

  • By Admin
  • August 1, 2026
  • 17 views
ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • By Admin
  • July 31, 2026
  • 17 views
মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

  • By Admin
  • July 31, 2026
  • 12 views
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

  • By Admin
  • July 31, 2026
  • 9 views
গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি